1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

রাজশাহীর সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩০২ সময় দর্শন

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার দুপুর সোয়া ২টায় নওহাটা হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে কাজীপাড়া পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাজা নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মেয়র।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, মরহুম মেরাজ উদ্দিন মোল্লা সদালাপী ও মিষ্টি হাসি মানুষ ছিলেন। তাকে কখনও রাগতে দেখিনি। কারো সঙ্গে কখনো মনোমালিন্য হলে হেসে সেটি সহজেই ঠিক করে নিতেন। তার এই অদ্ভুত একটা গুণ ছিল। তিনি তৃণমূল মানুষদের সাথে অত্যন্ত সহজেই মিশতে পারতেন। তার চলে যাওয়ার শূন্যতা আমাদের কষ্ট দিচ্ছে, আরো কষ্ট দেবে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।

জানাজার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, ডা. তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এর আগে রবিবার রাত সোয়া ৯টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host