1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ভাঙ্গুড়ায় ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৩১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নুরনগর গ্রামে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,সরকারি নিয়ম নীতি উপক্ষো করে এলাকার প্রভাবশালীরা পুকুর খননের নামে ফসলি জমি থেকে মাটি কেটে অধিক দামে বিক্রি করছেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

রবিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের বাসিন্দা ইদ্রীস আলী সরকারি সড়ক সংলগ্ন তার চার বিঘা জমিতে ১০/১৫ জন দিনমুজুর দিয়ে মাটি কাটছেন। জনৈক ইউনিয়ন আ’লীগ নেতার তত্তাবধানে ৩/৪ টি ইঞ্জিনচালিত টলি ওই মাটি বহন করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। ওই গ্রামের হাজী ইসাক আলীও একই ভাবে তার ৬ বিঘা ফসলি জমিতে মাটি কেটে পুকুর খনন করছেন। অথচ ভুমি প্রশাসনের কোনো অনুমতি নেয়া হয়নি। সরকারি বিধি অনুয়ায়ী ফসলি জমিতে পুকুর খননের প্রয়োজন হলেও জেলা প্রশাসকের অনুমতি নেয়া আবশ্যক।

খননকারী ইদ্রিস আলী ও ইসহাক আলীকে জিজ্ঞাসা করলে তারা বলেন,আমার জমিতে আমি পুকুর বানাই আর মাটি বিক্রি করি এজন্য কারও অনুমতির দরকার আছে বলে আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব বলেন,বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রয়ের কোন সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে অবৈধ খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host