1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়ল তিন দিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৫৩ সময় দর্শন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রমজানের পণ্য বিক্রির শেষ দিন ছিল ৬ মে (বৃহস্পতিবার)। তবে গ্রাহকদের বাড়তি চাহিদা থাকায় পণ্য বিক্রি কার্যক্রম ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ তিনদিন পণ্য একই হারে বরাদ্দ দেয়া হবে। ট্রাকসেল ও বিক্রয় কেন্দ্রের সংখ্যাও আগের মতো থাকবে।

বাজারে পণ্যমূল্য বেশি থাকায় দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ভরসা এখন টিসিবি। করোনার মধ্যে এ রোজায় প্রতিদিনই তারা লাইন ধরে দাঁড়াচ্ছেন ন্যায্যমূল্যের পণ্যবাহী ট্রাকের পেছনে। করোনায় সৃষ্ট মহামারিতে আয়-রোজগার কমে যাওয়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য।

এবার রমজানে বাজারের চাহিদার ১০ শতাংশের বেশি ভোজ্যতেল বিক্রি করেছে টিসিবি। অন্যান্য পণ্যও চাহিদার ৫ থেকে ৭ শতাংশ হবে। এবার অন্য সব বছরের চেয়ে পণ্য বিক্রি বাড়ানো হয়েছে। গত বছর টিসিবি ২৩ হাজার টন পেঁয়াজ বিক্রি করে। এবার ৭৮ হাজার টন বিক্রি করা হয়েছে। গত বছর ২৫ হাজার টন ভোজ্যতেল বিক্রি করা হয়। এবার তা বাড়িয়ে ৩৩ হাজার টন করা হয়েছে।

টিসিবি সূত্রে জানা যায়, এবার রমজানে সারাদেশে প্রতিদিন ৫০০ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ১ হাজার ৪০০ লিটার তেল, ৬০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ৪০০ কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। এর আগে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হয়েছে।

রমজান উপলক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা ও ৫৫ টাকা দরে চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করছে সংস্থাটি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host