1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

‘তারুণ্যের শক্তিতে ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ’

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৭২ সময় দর্শন

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে। সরকার দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রশিক্ষণ, ফান্ডিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিমন্ত্রী আজ আইসশ্যালের “সুযোগ” প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন । এসময় তিনি বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে হোম গ্রন সলিউশনের উদ্যোগ নেয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ইকনমি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মেধাসম্পদ সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পাস শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে। আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারিত্বে বিশ্বাস করে উল্লেখ করে পলক বলেন, প্রাইভেট -পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে আমরা নতুন নতুন উদ্যোগকে সফল করতে চাই। তিনি বলেন, সরকার, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া এই তিনের সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে অনেক বড় বড় উদ্যোগ সফল করা যায়। প্রতিমন্ত্রী বলেন, আজকে ২০২১ সালে এসে দেশের সাড়ে এগারো কোটি জনগণ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসেও উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারছে। তারুণদের জন্য শ্রম বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আইসশ্যালের সুযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে বলে তিনি উল্লেখ করেন। আইসশ্যালের সিইও অনন্য রায়হান সুযোগ প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host