1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ লিফটে ওঠা কেন্দ্র করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সংঘর্ষ, থানায় দুই মামলা আজ ঐতিহাসিক ১০ এপ্রিল: মুজিবনগর সরকার দিবস গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ

ভাঙ্গুড়ায় সরকারিভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সরকারিভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।প্রতি কেজির মূল্য ২৭ টাকা। বুধবার(২৮এপ্রিল)বেলা ১১টার দিকে উপজেলা সরকারি খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয় করে শুভ উদ্বোধন করা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট হতে প্রতি কেজি ২৭ টাকা দরে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত এই উপজেলায় ৮১৩ মে.টন বোরো ধান সংগ্রহ করা হবে। ধানের আদ্রতা থাকতে হবে সর্বনিম্ন ১৪ %। উদ্বোধনী দিনে উত্তর সারুটিয়ার কৃষক মোক্তার হোসেন এর নিকট থেকে ডাব্লিউকেওয়াইসি এর মাধ্যমে প্রতি কেজি ২৭টাকা দরে ১হাজার কেজি ধান ক্রয় করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো:মকবুল হোসেন।

উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত করোনাকালে স্বল্প পরিসরে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো:বাকী বিল্লাহ ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ওসিএলএসডি মোছা:সারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারি প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host