1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

পুরান ঢাকায় মুসা ম্যানশনে আগুন: গ্রেফতার ২

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩১৭ সময় দর্শন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন- মামলার দুই নম্বর আসামি মোস্তাফিজুর রহমান ও তিন নম্বর আসামি মোহাম্মদ মোস্তফা। ঢাকা ও বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আলোচিত পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজন বংশাল থানা মামলার দুই ও তিন নম্বর আসামি।’

এ বিষয়ে আজ বিকেলে ৪টায় র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন বাহিনীটির এই কর্মকর্তা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজি মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host