1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ লিফটে ওঠা কেন্দ্র করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সংঘর্ষ, থানায় দুই মামলা আজ ঐতিহাসিক ১০ এপ্রিল: মুজিবনগর সরকার দিবস গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ

দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ২১ লাখের বেশি মানুষ

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৫৮ সময় দর্শন

দেশে এ পর্যন্ত সাড়ে ২১ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ২৯৬। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪। এ ছাড়া শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ৬ হাজার ৫৬৫ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ৮৭ হাজার ৩২১ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১৭ হাজার ৩৩ এবং নারী ৭০ হাজার ২৮৮ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ২০ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ২৭০ এবং নারী ৭ হাজার ৯২৪ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৬২ হাজার ২৮৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ১৯ হাজার ৫৫২ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ২৮ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ১৫ হাজার ৫০৭ জন। বিজ্ঞাপন ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ হাজার ১৪৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৮ হাজার ২৬৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৬৮৩ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৪ হাজার ১৫২ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৯৫ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬১ হাজার ৭৩৩ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৬৪ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন, প্রথম ডোজ ৭ লাখ ২৯ হাজার ৬৬ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৭ হাজার ৭২০ জন, প্রথম ডোজ ২ লাখ ৫০ হাজার ২১ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩৩০ জন, প্রথম ডোজ ৩ লাখ ২১৩ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host