1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

চাটমোহরে যুবতীকে যৌন হয়রানীর অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৬৬ সময় দর্শন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে প্রতিবেশী এক যুবতীকে যৌন হয়রানীর অভিযোগের মামলায় জাহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে বৃহস্প্রতিবার (২২ এপ্রিল) বিকালে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জাহিদুল উপজেলার হরিপুর ইউনিয়নের মুশাগাড়ী গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, মুশাগাড়ী গ্রামের ইয়াসির আলীর ছেলে জাহিদুল ইসলাম প্রতিবেশী এক যুবতী (১৯) কে নানাভাবে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই মেয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের কাছে ছাগল চড়াচ্ছিল। এ সময় জাহিদুল সেখানে গিয়ে মেয়েটিকে নানাভাবে উত্যক্ত ও যৌন হয়রানী করে। মেয়েটির চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন বের হলে জাহিদুল সটকে পড়ে।

এ ব্যাপারে মেয়েটির পিতা বৃহস্পতিবার চাটমোহর থানায় জাহিদুলের বিরুদ্ধে তার মেয়েকে যৌন হয়রানীর অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ২২। পরে পুলিশ অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host