1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ লিফটে ওঠা কেন্দ্র করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সংঘর্ষ, থানায় দুই মামলা আজ ঐতিহাসিক ১০ এপ্রিল: মুজিবনগর সরকার দিবস গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ

চাটমোহরে এবার একদিনে ৬ জনের করোনা পজিটিভ

এস এম মাসুদ রানা চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৫৮ সময় দর্শন
পাবনার চাটমোহরে এবার একদিনে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার বুধবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে ১ জনের বাড়ি ছাইকোলা ইউনিয়নে, ১ জনের বাড়ি ডিবিগ্রাম ইউনিয়নে, ২ জনের বাড়ি মথুরাপুর ইউনিয়নে এবং বাকি ২ জন পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।
এদের মধ্যে ৫ জন গত ১১ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তাদের পজিটিভ রিপোর্ট আসে। আর আজ ২১ এপ্রিল চাটমোহর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে একজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, গত বছরের ১৬ এপ্রিল চাটমোহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এখন পর্যন্ত (এক বছরে) চাটমোহরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে ৬০ জন পুরোপুরি সুস্থ্য। বাকি ৮ জনের পজিটিভ রয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে চাটমোহরের কেউ মারা যায়নি। এখন পর্যন্ত চাটমোহর উপজেলা থেকে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০১৩ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host