1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ লিফটে ওঠা কেন্দ্র করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সংঘর্ষ, থানায় দুই মামলা আজ ঐতিহাসিক ১০ এপ্রিল: মুজিবনগর সরকার দিবস গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ

ভাঙ্গুড়ায় চড়া সূদে দাদন নিয়ে এনজিও’র কিস্তি দিচ্ছে দরিদ্ররা !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লকডাউনের মধ্যেও এনজিও কর্মীরা ঋণের কিস্তি আদায় বন্ধ করেনি। ফলে গৃহবন্দি দরিদ্র মানুষ চড়া সূদে দাদন নিয়ে কিস্তির টাকা পরিশোধ করছেন বলে অভিযোগ উঠেছে । উপজেলার কর্মহীন মানুষের সাথে কথা বলে জানা যায়, মহামারী করোনায় লকডাউনে ঘরে বসে থাকায দু’সপ্তাহ কোনো আয় নেই। অথচ সাপ্তাহিক ও মাসিক কিস্তির টাকার জন্য বাড়ি এসে প্রতিদিন চাপ দিচ্ছেন ব্যুরোবাংলাদেশ,ওসাকা,টিএমএসএস,টিএসপি,আশা,আরবানসহ প্রভৃতি এনজিও’র কর্মীরা। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া গ্রামের সাজেদা খাতুন ও কালু মিয়া এবং অষ্টমণিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামের গোলেজান জানান,ঘরে বসে থাকায় সংসারের আয়ের পথ বন্ধ কিন্তু ব্যুরোর কিস্তি দিতেই হবে। তাই অর্থলগ্নিকারীদের নিকট থেকে অধিক সূদে টাকা দাদন নিয়ে কিস্তি দিচ্ছি।

উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ গ্রামের রহিমা খাতুন বলেন,টিএসপি-ওসাকা’র কিস্তি পরিশোধের জন্য মাসিক দুই হাজার টাকা সূদ প্রদানের শর্তে জনৈক ব্যক্তির নিকট থেকে বিশ হাজার টাকা দাদন নিয়েছি। এতে করে দরিদ্র মানুষের ঋণের বোঝা আরো বেড়েছে।

অবশ্য ওইসব এনজিও’র স্থানীয় শাখা ব্যবস্থাপকগণ লকডাউন শুরুর পর থেকে কিস্তি আদায় স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছেন।

এ ব্যাপারে প্রশিকার ভাঙ্গুড়া জোনাল অফিসের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, সপ্তাহিক কিস্তি আদায় বন্ধ রাখা হয়েছে তবে স্বউদ্যোগে যারা মাসিকটা দিচ্ছেন তাদের টাকা কালেকশন চলছে। একই সঙ্গে স্ঞ্চয়ী আমানত ফেরত প্রদান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ২৭ লক্ষ টাকা নতুন ঋণ দেওয়া হচ্ছে বলে প্রশিকার ব্যবস্থাক আমিনুল জানান।

আশা’র ভাঙ্গুড়া শাখার ম্যানেজার নিতাই চন্দ্র শীল অবশ্য বলেন,লকডাউন পিরিয়ডে তাদের  ঋণ আদায় কার্যক্রম বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host