1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ন্যায্য অধিকার থেকে সরবে না ইরান: মোজতবা খামেনি লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি

উল্লাপাড়ায় মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৬৪ সময় দর্শন

বুধবার ভোরে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য আব্দুল হান্নানকে (২২) গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে গাজীপুরের কালিগঞ্জ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আব্দুল হান্নান উল­াপাড়া উপজেলার গয়হাট্টা বাগলগাছী গ্রামের আব্দুস সাত্তার আকন্দের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গত ৪ মার্চ হাটিকুমর“ল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকা থেকে রাতে একটি বাজাজ কোম্পানির পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ছিনতাই হয়। মোটরসাইকেল মালিক নাটোরের ক্ষুদ্রমালঞ্চি এলাকার আবু তাহেরের ছেলে তারেক আজিজ সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় এই এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য আব্দুল হান্নানকে আটক করে এবং পরে তার দেওয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host