1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ন্যায্য অধিকার থেকে সরবে না ইরান: মোজতবা খামেনি লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি

ভাঙ্গুড়ায় চলনবিলের আলো পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩১৮ সময় দর্শন

দেশ,মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত ২০১০ সালের ১৪ই এপ্রিল সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা বের হয়। সেই থেকে পত্রিকাটি হাটি হাটি করে একযুগে পদার্পন করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য বিধি মেনে “চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিসের আয়োজনে ভাঙ্গুড়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক রায়হান আলীর পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও অনলাইন ডিডিএননিউজবিডিডটকম এর প্রকাশক ও সম্পাদক প্রভাষক গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, এসআই নাজমুল হাসান ও ডিএসবি রাশেদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মঈনুল হক, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসান সিদ্দিকী হেলাল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিনু রহমান, পাবনার আলোর চাটমোহর প্রতিনিধি জাহিদ হাসান, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সোহেল রানা জয় ও বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host