1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

২০ টাকা নিয়ে কথা কাটাকাটিতে ভ্যানচালক খুন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩০৮ সময় দর্শন

২০ টাকা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুকুর আলী (৪৫) নামের এক ভ্যানচালককে মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী উপজেলার ধোপাদী গ্রামের সোনা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলীর কাছে ওই গ্রামের গ্যারেজমালিক রাজু আহম্মেদ বিশ্বাস ২০ টাকা পান। রাত সাড়ে ৮টার দিকে শুকুর আলী ওই গ্যারেজে গেলে রাজু পাওনা ২০ টাকা দাবি করেন। এটা নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজু লোহার রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র প্রসুন মুখার্জি বলেন, ‘শুকুর আলীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।’

অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শুকুর আলী নামের একজনের মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host