1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

দেশে সব নির্বাচন স্থগিত: সিইসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬২৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর রূপ ধারণ করায় ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ এপ্রিল) কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এই এ কথা জানান। তিনি বলেন, ৩১ মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।

এরআগে গত ২৯ মার্চ করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।

এরআগে, বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিলো।

গত বারের মতো আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে নেওয়ার কথা ছিলো।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host