1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্মরণিকা ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া, মুক্তিযুদ্ধে উল্লাপাড়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫১৯ সময় দর্শন

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া, মুক্তিযুদ্ধে উল্লাপাড়া’ শিরোনামে ২০০৮ পৃষ্ঠার এই স্মরণিকাটি প্রকাশ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ স্মরণিকা প্রকাশের উদ্যোক্তা।স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ অনুষ্ঠানে সভাপতি ছিলেন।স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মরণিকা প্রকাশের উদ্যোগ এবারই প্রথম। এতে উপজেলার চারশতাধিক মুক্তিযোদ্ধার সচিত্র পরিচিতি স্থান পেয়েছে। সেই সাথে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের বিভিন্ন গুর“ত্বপূর্ণ কর্মকান্ডের ছবি ও দেশের গুর“ত্বপূর্ণ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ছবি প্রকাশিত হয়েছে এতে। এছাড়া এখানকার মুক্তিযোদ্ধাদের যুদ্ধস্মৃতি বিষয়ক লেখা, উল্লাপাড়ায় সংঘটিত প্রতিরোধ যুদ্ধের বিভিন্ন স্মৃতিসৌধ, বধ্যভূমি ও গণ কবরের ছবি এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু কবিতা স্মরণিকায় স্থান পেয়েছে। ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া, মুক্তিযুদ্ধে উল্লাপাড়া’ শিরোনামে প্রকাশিত স্মরণিকার সম্পাদনা পর্ষদের আহবায়ক ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ জানান, উল্লাপাড়ার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে তুলে ধরতে এই স্মরণিকা প্রকাশের উদ্যেগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host