1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ছাগলের ধান খাওয়া নিয়ে উল্লাপাড়ায় সংঘর্ষ আহত ২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৮২ সময় দর্শন

ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের বাবলীদহ গ্রামে বিবাদমান মোসলেম উদ্দিন ও আব্দুল করিমের দলের সঙ্গে সৃষ্ট সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ওই গ্রামে। আহতদের মধ্যে গুর“তর অবস্থায় ময়না খাতুন (৩২), জহির উদ্দিন (৩৮), আব্দুল করিম (৪৬), মানিক হোসেন (২৫), আব্দুল লতিফ (২২), জাবেদ আলী (২১), সোনা মিয়া (২৭), শাহজাহান আলী (৩০), মোঃ সাগর (২৫), বাবু মিয়া (২৮), আল আমিন (৩১) ও নুর ইসলামকে (৩৩) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, উল­াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স ও সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক গাজীউল হক জানান, ঘটনার দিন বিকেলে আব্দুল করিমের দলের একটি মেয়ে ছাগল দিয়ে মোসলেম উদ্দিনের জমির ধান খাওয়ালে গোলযোগের সূত্রপাত হয়। পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ দ্র“ত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, বাবলীদহ গ্রামে পরবর্তীতে গোলযোগ এড়াতে রাতে ওই গ্রামে পুলিশ টহল দিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host