1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল

ভাঙ্গুড়ায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৫৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: গণহত্যা দিবস উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫মার্চ)কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ মো: বাকি বিল্লাহ।

উপজেলা সমাজসেবা অফিসার মো: জাহিদুল ইসলাম এর স্ঞ্চালনায় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মো: কাওছার হাবীব,থানার অফিসার ইনচার্জ  ‍মুহম্মদ আনোয়ার হোসেন,উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা আলোচনায় বলেন,২৫ মার্চর কাল রাতে নিরীহ বাঙ্গালির উপর স্বশ্স্ত্র হামলা ও নিবিচারে গুলি চিালিয়ে মানুষ হত্যা করে ক্ষান্ত থাকেনি পাকিস্তানের হানাদার বাহিনী, তারা গভীর রাতে জাতির জনক কে গ্রেফতার করে বাংলার স্বাধীকার আন্দোলন স্তব্দ করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তার আগেই স্বাধীনতার ঘোষনা দিয়ে জাতিকে রক্ষা করেছিলেন। ওইদিন দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন জাতি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ।

 

পরে ২৬ মার্চসহ জাতীয় দিবস উফলক্ষ্যে  স্কুল-কলেজের শিক্ষাথীর্দের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি।

 

গণহত্যা দিবসের আলোচনা সভায় সরকারি কর্মকর্তা,শিক্ষক,সংবাদকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host