1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

অষ্টমনিষায় সরকারের ১০ টাকা মূল্যের চাউল বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৪৪ সময় দর্শন

‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই প্রতিপাদ্যকে মানসপটে ধারণ করে সারা দেশের ন্যায় পাবনা ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে ১০(দশ) টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় অষ্টমনিষা বাজারে ফরহাদ আলী (ছাত্রলীগ সভাপতি) হতদরিদ্র ডিলার এর কার্যালয়ে অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকারের নির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ এ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগের সভাপতি মজির হোসেন, সাধারন সম্পাদক সাইদুল ইসলামসহ।

পরে সকাল ১০.৩০ টায় ৫ নং ওয়াড রূপসীতে নুরুজ্জামান ডিলারের কার্যালয়ে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নুল হক।এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলীসহ প্রমূখ।

জানা যায়,অষ্টমনিষা ইউনিয়নে মোট ৮২৯ টি পরিবার এ সরকারি- সুবিধা পাচ্ছে।অষ্টমনিষা ইউনিয়নের ৭৯১টি পরিবারের মধ্যে ৫ নং ওয়ার্ড রূপসীতে নুরুজ্জামান ডিলারের মাধ্যমে ৪১৫ জন এবং ৬ নং ওয়ার্ডে ফরহাদ আলী ডিলারের মাধ্যমে ৪১৪ জন হতদরিদ্রদের সোম,মঙ্গল ও বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ চাউল বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host