1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ভারতীয় রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা আটক

নজরুল ইসলাম উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৮৫ সময় দর্শন

ভারতের রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে আসা শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যগণ। মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজারের নিউ জনতা হোটেলের সামনে থেকে এদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, মায়ানমারের সিত্তে জেলার বুসিডং থানার বাসিন্দা মোঃ বেলাল (৪৮), তার স্ত্রী মোছাঃ ইয়াসমিন (২৬) এবং মোঃ রিয়াজ (১৮)। এদের মধ্যে বেলাল ইয়াসমিন দম্পত্তির সাড়ে ৩ বছরের এক শিশু কন্যা ও ২১ মাস বয়সের এক শিশু পুত্র রয়েছে। এসময় এদের নিকট থেকে ৪টি মোবাইল সেট ও মেয়াদ উত্তীর্ণ ইউএনএইচসিআর এর ২টি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-১২ ক্যাম্পের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, ঘটনার রাত ১০ টার দিকে উক্ত আটককৃত রোহিঙ্গারা ওই বাজারে ঘোরাফেরা করছিলেন। এদেরকে স্থানীয় লোকজন সন্দেহ করে র‌্যাব ক্যাম্পে খবর দেন। সেই খবরের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযান পরিচালনাকারী দল ঘুরকা বেলতলা বাজারে গিয়ে এদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন তারা ভারতের রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাবার উদ্দেশ্যে এই বাজারে এসেছিলেন। এদেরকে বুধবার সলঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host