1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে থাকার নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৭১ সময় দর্শন

অনলাইন ডেস্ক: করোনার টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তবে জরুরি প্রয়োজনে যে কেউ ছুটি নিতে পারবেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দেশের সব জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সরকারি ছুটির দিন শুক্রবার টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে টিকা কার্যক্রম চলবে। ইতোমধ্যে ৬৩ জেলায় টিকা পৌঁছে গেছে।’ গাজীপুর, নারায়ণগঞ্জে আজকের মধ্যে টিকা পৌঁছে যাবে বলেও জানান তিনি।

মহাপরিচালক বলেন, ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানে না স্বাস্থ্য অধিদফতর।

এ সময় অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা জেলার জন্য করোনার টিকা বরাদ্দ রাখা হয়েছে চার লাখ।

আরেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, তিনিসহ টিকা নেওয়া সবাই সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host