1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

মন্দিরের পর মসজিদের মুসল্লিদের ককটেল নিক্ষেপ, আহত ৩

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় কালীগাছতলা মন্দিরে ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সময় পাশের বাগানবাড়ি মসজিদের সামনে মুসল্লিদের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত ও মসজিদের দুই মুসল্লিসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালে তিনজন দুর্বৃত্ত মণ্ডপে একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে ককটেলটি সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি ব্যাগ রেখে যায়। এরপর যাওয়ার পথে বাগানবাড়ি মসজিদের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এক মুসল্লি আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ সুপার বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে এবং রমজান মাসে কুমিল্লার পরিবেশ অশান্ত করতে কোনো ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঢাকা থেকে অভিজ্ঞ একটি দল এসে তদন্তে সহায়তা করবে।’

ঘটনার পর রাতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা র‍্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্বৃত্তরা মন্দিরের সামনে যে সাদা রঙের ব্যাগটি রেখে যায়, সেটি পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খোলা হবে এবং এর ভেতরে কী রয়েছে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host