1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ সময় দর্শন
বাম থেকে বহিষ্কৃত যুবদল নেতা মিজানুর রহমান শিকদার ও হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক নুরুল আমীন।

 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট:
শরীয়তপুরে নড়িয়া উপজেলার ‘বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিজানুর রহমান শিকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, বহিষ্কারের বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই। এ সংক্রান্ত কোনো চিঠি এখনও পাইনি। এর আগের হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদার গণমাধ্যমকে বলেছিলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন আমি একটি টেন্ডার সংক্রান্ত কাজে নড়িয়ায় ইউএনওর কার্যালয়ে ছিলাম। কারা ওই শিক্ষকের ওপর হামলা করেছে, তা আমি জানি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host