1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারভীন মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাসিনা পারভীন মিনু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত শাহজাহানপুর থানা শাখার একজন সক্রিয় নেত্রী ছিলেন। তিনি শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বলে জানা গেছে। তার এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এ ঘটনায় শাহজাহানপুর থানা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও সহকর্মীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host