মশিউর রহমান সোহেল,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবি (ফুলবাড়ী ব্যাটালিয়ন)-এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক ১৭ফেব্রুয়ারি (মঙ্গলবার) ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬,১৯,৬০০ (ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) টাকা।
১৮ ফেব্রুয়ারি (বুধবার) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়। প্রেসবার্তায় আরো জানানো হয়, সীমান্তবর্তী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপরে উল্লেখিত পরিমাণ নেশা জাতীয় দ্রব্য ও মাদক কারবারীকে আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালিত হয়। বিজিবি জওয়ানদের অভিযানের উপস্থিতি টের পেয়ে ঐ ৫,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনদ্রব্য বহনকারী ব্যক্তিরা পালিয়ে যায়। অধিনায়ক আরো জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।