1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বোমা বিস্ফোরণের ঘটনায় ‘মূলহোতা’ জামায়াত কর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের পরদিন বোমা বানাতে গিয়ে বিস্ফারণে দুইজন নিহত ও তিনজন আহতের ঘটনার ‘মূলহোতা’ ও জামায়াত কর্মী শরীফ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়ার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ২০২৪-এর জুলাই দাঙ্গার সময় থেকেই জামায়াতে ইসলামীর পক্ষে কাজ শুরু করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নন তিনি।

তবে পুলিশের তদন্তে দুলালের নামে এসেছে। তার নির্দেশেই বোমা বানানো হচ্ছিল বলে পুলিশ তথ্য পেয়েছে। দুপুরে দুলালকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পুলিশ বিস্ফোরণে আহত তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

শনিবার ভোর ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক। আহত হন- বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী।

পুলিশ জানিয়েছে, আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় ১০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host