1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

তেরখাদায় নির্বাচনী কর্মসূচিতে হেলাল: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে জায়গা নেই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ সময় দর্শন

তেরখাদা প্রতিনিধি :

খুলনা-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও ইভটিজারদের বিএনপিতে কোনো জায়গা নেই। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি কখনোই এসব অপরাধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) তেরখাদা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি আজগড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামে নির্বাচনী মহিলা সমাবেশ, আটলিয়ায় নির্বাচনী সমাবেশ, বলর্ধনা বাজারে গণসংযোগ, নলিয়ারচর চরপাড়া গ্রামে নির্বাচনী সমাবেশ, কামারোলে নির্বাচনী সমাবেশ এবং চরপাতলায় মতবিনিময় সভায় অংশ নেন।
আজিজুল বারী হেলাল বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকায় কার্যকর ও জনবান্ধব নেতৃত্বের অভাব ছিল। এখন সময় এসেছে সঠিক, সাহসী ও ন্যায়পরায়ণ নেতৃত্ব বেছে নেওয়ার। একজন যোগ্য নেতা ছাড়া এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। যে নেতৃত্ব ভয় নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে—এমন নেতৃত্বই এলাকাবাসীর প্রয়োজন।”
তিনি আরও বলেন, “নারীরাই দেশের শক্তি, পরিবারের ভিত্তি এবং আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। দেশের মোট জনসংখ্যার বড় অংশ নারী। এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর মর্যাদা, অধিকার ও ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই পরিবর্তনের মূল শক্তি এবং আগামী দিনের সিদ্ধান্তদাতা। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিলে ইনশাআল্লাহ বিএনপির হাত ধরেই নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুস সাকিব পিন্টু, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, বিএনপি নেতা ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নঈমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, জাকির হোসেন জমাদ্দার, ইউসুফ জাহিদ শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, মহিলা দল নেত্রী কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথী বেগম ও রুপালি বেগম, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী আশাবুর রহমান, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, রাজু চৌধুরী ও সাব্বির হোসেন লিমনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host