1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ: ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ফেনী-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিককে নির্বাচনি পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফখরুদ্দিন মানিকের দাখিল করা হলফনামায় ‘ডাক্তার’ পদবির কোনও উল্লেখ নেই। এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলেও নোটিশে বলা হয়েছে। নোটিশে মানিককে রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে ফেনী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হতে পারে বলে জানানো হয়।

এর আগে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকেও ভুয়া ডিগ্রি ব্যবহারের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host