1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বি এন পি ক্ষমতায় গেলে এই দেশকে উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসাবে পরিচিত করবে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশকে উন্নত বিশ্বে একটি সম্মান জনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে।যেখানে থাকবে না কোন দুর্নীতি, লুটপাট আর এক দলীয় স্বৈরশাসন।আজ শুক্রবার সকালে নরসিংদী ২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে নির্বাচনি এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন,দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ যে ব্যবস্থায় লুটপাট আর দুর্নীতি করে গেছে দেশে আর সেই ব্যবস্থা ফিরে আসতে দেওয়া যাবে না। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি গণতান্ত্রীক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য।

ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের কন্যা মাহরীন খান, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host