1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নির্বাচনের দিন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন প্রিজাইডিং অফিসাররা — তেরখাদায় জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ সময় দর্শন

খুলনা তেরখাদা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তেরখাদা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জেলা প্রশাসক বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের প্রতিটি সিদ্ধান্ত, আচরণ ও ভাষাই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করে। নির্বাচনের দিন তারা রাষ্ট্রের সরাসরি প্রতিনিধি হিসেবে জনগণের সামনে থাকবেন। তাই দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

 

তিনি আরও বলেন, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ভয় বা প্রভাব নয়, বরং দায়িত্ববোধ ও পেশাদারিত্ব দিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host