1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানো হবে: আজিজুল বারী হেলাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ সময় দর্শন

খুলনা তেরখাদা প্রতিনিধি :
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জানিয়েছেন, খুলনা-৪ আসন অনেকদিন ধরে উন্নয়নহীন এবং অবহেলার শিকার হয়েছে। এই অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে।
তিনি বলেন, “আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা-৪ গঠনই হবে আমার প্রধান লক্ষ্য।”
আসনের ধর্মীয় সম্প্রীতির প্রতি তিনি গুরুত্বারোপ করে জানান, “খুলনা-৪ আসনে সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে।
“বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তিনি আশ্বাস দেন, “সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো বিভেদ থাকবে না; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেয়াই হবে আমাদের লক্ষ্য। প্রতিবন্ধকতা সরিয়ে খুলনা-৪ কে উন্নয়নের দিকে পরিচালিত করার অঙ্গীকার করেছেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষা ও চিকিৎসা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। খুলনা-৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ এবং মানসম্মত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী, বৃত্তি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার সংকট কাটানো, আধুনিক যন্ত্রপাতি নিয়োগ এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার নানা পদক্ষেপ নেওয়া হবে।”নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, “নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, বর্তমান সমাজে তাদের অবস্থান উন্নত করার লক্ষ্যে।” পাশাপাশি, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে তার অঙ্গীকার।
আজিজুল বারী হেলাল বুধবার (২৮ জানুয়ারি) তেরখাদা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। তার দিনের শুরুতে তিনি মধুপুর ইউনিয়নের কোলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন ও কোলা বাজারে গণসংযোগ করেন। পরে নারীদের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হন। এরপর লস্করপুর ও মোকামপুর বাজারে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। রাতে তিনি আজগড়া ইউনিয়নের আজগড়ার বটতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কবিগান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা BNP এর সদস্য শেখ আবদুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা এবং আরও অনেক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host