1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

তেরখাদায় ফুটবল প্রতীকে আজমলের গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৬২ সময় দর্শন

খুলনা তেরখাদা প্রতিনিধি :
খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন তার ফুটবল প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রত্যাশায় তেরখাদা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।
সোমবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী তিনি তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার, নলিয়ার চর, বলর্ধনা বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন।
এ সময় বিভিন্ন পথসভা ও গণসংযোগস্থলে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।গণসংযোগকালে এস এম আজমল হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে খুলনা-৪ আসনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
পথসভাগুলোতে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী আজমল সেসব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগকালে তার সঙ্গে দলের সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফুটবল প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান স্বতন্ত্র এই প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host