1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৯০ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর একটি সফল অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার ‘ত্রাস’ হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন এবং তার স্ত্রী জান্নাত আক্তার।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিক এবং লেফটেনেন্ট ফাহাদের নেতৃত্বে ‘৪০ বীর’ এর একটি চৌকস দল মঙ্গলবার বিকেলে বয়রাদীঘি গ্রামে অভিযান চালায়। অভিযানের প্রথম পর্যায়ে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আটক করতে সক্ষম হয় সেনাসদস্যরা।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে সাজ্জাদের ঘর থেকে জার্মানির তৈরি একটি অত্যাধুনিক নাইন মিলিমিটার (9mm) পিস্তল উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের সময় সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার এবং তার শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্ত শেষে শাশুড়িকে ছেড়ে দেওয়া হলেও সাজ্জাদ ও তার স্ত্রী জান্নাত আক্তারকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ পরবর্তীতে তাদের উভয়কে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সেনাবাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host