1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

তেরখাদায় গণসংযোগে মাওলানা সাখাওয়াত হোসাইন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ সময় দর্শন

খুলনার তেরখাদা প্রতিনিধি :

খুলনা-৪ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা না হলে রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা এবং মানবিকতা নিশ্চিত করা যাবে না।
সোমবার (২৬ জানুয়ারি) তেরখাদা উপজেলার হাড়িখালি বাজার, আটলিয়া, নাচুনিয়া ও সাচিয়াদাহ এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।
মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “দেশ আজ নৈতিক অবক্ষয় ও বৈষম্যের কঠিন সময় পার করছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত।
এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “খুলনা-৪ আসনের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। দেওয়াল ঘড়ি সেই পরিবর্তনের প্রতীক—যা ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির বার্তা বহন করে।”
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।”
একই দিনে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে পুরুষ ও নারীদের অংশগ্রহণে তিনটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব উঠান বৈঠকে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার ইসলামে সর্বাধিক গুরুত্ব পেয়েছে। নৈতিক রাষ্ট্র গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য।”
পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host