1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

চিরিরবন্দরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ সময় দর্শন

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাফিকুল ইসলাম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৬ জানুয়ারি (সোমবার ) উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা ও প্রধান অতিথি দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর অঞ্চল টেকসই উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আসাদুজ্জামান, চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম , উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমী আকতার , চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আহসান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসার হামিদুর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও কৃষি উদ্যোক্তা।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত। মেলায় মোট ১০ টি স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি, কৃষকদের উৎপাদিত উন্নত জাতের নানা ফসল প্রদর্শন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host