1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

গাইবান্ধায় আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৭২ সময় দর্শন
এসময় পুলিশের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জোবায়ের হাসান শফিক মাহমুদ (৪৫) কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক।

আহত চার পুলিশ সদস্য হলেন— গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান গোলাপকে গ্রেফতারের উদ্দেশে পুলিশ তার বাড়িতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে মারধর করেন এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী টহল দেয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘হামলাকারীরা চার পুলিশ সদস্যকে আহত করেছে এবং পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করেছে। ঘটনাস্থল থেকে সবাই পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপসহ জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ সালে জামায়াতের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং হত্যা চেষ্টার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host