1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

দিনাজপুর-৫ আসনে দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে গণসংযোগে ডা. আহাদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর,(দিনাজপুর)

দিনাজপুর–৫ আসনের অন্তর্গত পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১০ দলীয় জোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) মনোনীত প্রার্থী ডা. আহাদকে সাথে নিয়ে ভোট চাইতে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী নেতা মোঃ আনোয়ার হোসেন।
এসময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট প্রদান করার জন্য আহ্বান জানান। গণসংযোগকালে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কাজ করে যাচ্ছে এবং ডা. আহাদ একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী।
গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host