1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় বেড়েছে চোরাকারবারিদের তৎপরতা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ সময় দর্শন

মোঃ মশিউর রহমান, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকাগুলোতে বেড়েছে অসাধু মাদক ও চোরাকারবারিদের তৎপরতা। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় প্রায় ২০ লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে। তবুও থামছেনা মাদক ব্যবসায়ীদের ও চোরাকারবারিদের দৌরাত্ম।

গত ২০ জানুয়ারি হতে ২৩ জানুয়ারি পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুরের বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক মোট ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪৮০ বোতল যৌন উত্তেজক সিরাপ উত্তেজক সিরাপ এবং ১৩,৪৭৫ পিস বাংলাদেশী মদ তৈরির বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৭৫,০০০ টাকারও বেশি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুরের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এর মাঝেও বিভিন্ন কৌশলে মাদক ও চোরাকারবারিরা তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host