1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

চট্টগ্রামের বায়েজিদে যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অজ্ঞাত এক যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নৃশংস হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর এলাকার রংধনু গলিতে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকটির দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। তবে তার দেহের মূল অংশসহ অন্যান্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ বাকি দেহাংশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত হাত-পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে যুবকটিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করার পর দেহ খণ্ড-বিখণ্ড করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত হাতের আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। যুবকটির একটি ছবিও পুলিশের হাতে এসেছে, তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যাকাণ্ডের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহসহ তদন্ত অব্যাহত রয়েছে। এ ধরনের নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যুবকটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host