1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

নরসিংদীর পলাশে তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার।

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশে তাঁত কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম এমরান হোসেন ওরফে বাবু।তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতো এমরান হোসেন ওরফে বাবু। গতকাল রাতে নাইট ডিউটি চলাকালিন তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, পূর্ব শত্রুতার কারণে এই হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host