1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সাঁথিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার সাঁথিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার (১১অক্টোবর) সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।

কাউন্সিলে মোট ৬৩৯ জন ভোটারের মধ্য ৬১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গ্রহণ শেষে সভাপতি পদে আব্দুল করিম ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি সিরাজুল ইসলাম বন্দে পেয়েছেন ২৪৩ ভোট এবং আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৯ ভোট,আব্দুল ওহাব মানিক পেয়েছেন ০১ভোট,শরিফুল ইসলাম পেয়েছেন ০৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরাজ মল্লিক ৩৫২ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দি শামসুজ্জামান নান্নু পেয়েছেন ১৯৬ ভোট এবং সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ ভোট,শাহিনুর রহমান স্বাধীন পেয়েছেন ১১ ভোট ও  আকরাম হোসেন পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আশিক ইকবাল রাসেল ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আজিজুল হক মোল্লা পেয়েছেন ১৮২ ভোট ও হোসেন সরোয়ার পেয়েছেন ৯৬ ভোট।ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনস বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় উপজেলা  ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে পৌরসভার  ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথম অধিবেশনে সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা এবং সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু,আনিছুল হক বাবু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন নাহার খানম মিরু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন খান পিপিএম,বিশিষ্ট সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ,জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য আলহাজ্ব ডাঃ শফিকুল ইসলাম,যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক মাসুদ,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(চায়না) সরদার এম জাহাঙ্গীর হোসেন ও সাঁথিয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মনোয়ার জাহিদ প্রমুখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host