1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

দেশে বয়ে চলেছে বছরের প্রথম তাপপ্রবাহ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ সময় দর্শন
তাপপ্রবাহের প্রতীকী ছবি। কৃতিত্বঃ ফাইন্যানশল এক্সপ্রেস

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। এতে কষ্ট বেড়েছে রোজাদারদের। চৈত্রের শুরুতে গরম বেড়েছে রাজধানী ঢাকায়ও। এ অবস্থা আগামীকাল সোমবারও চলবে। এরপর হালকা বৃষ্টির মধ্য দিয়ে কিছুটা স্বস্তি আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রোববার দেশে এ বছরের প্রথম তাপপ্রবাহ শুরু হয়েছে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কুষ্টিয়ায়। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে।

দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী জেলায়। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, আগামীকাল মৃদু তাপপ্রবাহ শেষ হবে। এরপর হালকা বৃষ্টি হবে। তখন তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে।

এরপর ২০ মার্চ মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানান বজলুর রশিদ। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার এ সময় তাপমাত্রা কম। সচরাচর এপ্রিল মাসেই সর্বাধিক তাপমাত্রা থাকে। তবে এবার গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে তাপমাত্রা কম থাকবে বলে আশা করা যাচ্ছে।

দেশে মৌসুমের প্রথম এই তাপপ্রবাহের সময় রাজধানীতেও বেশি গরম অনুভূত হচ্ছে। এ বিষয়ে ধানমন্ডির বাসিন্দা আদিবা নুসরাত প্রথম আলোকে বলেন, এই গরমে বাইরে প্রয়োজনীয় কাজ সেরে বাসায় এসে ইফতারি তৈরি করতে খুব কাহিল লাগে। গরমে বিশেষ করে ঘরের বয়স্কদের কষ্ট বাড়ছে।

এ বিষয়ে চিকিৎসক লেনিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ সময় শুষ্ক আবহাওয়ার কারণে শরীরে পানির চাহিদা বাড়ে। রোজাদারদের জন্য পরামর্শ থাকবে, একসঙ্গে বেশি পানি পান না করে ধীরে ধীরে অল্প পরিমাণে পানি পান করা ভালো।

এ সময় কৃত্রিম রং মেশানো পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এই চিকিৎসক বলেন, সারা দিন রোজা রেখে রাসায়নিক পদার্থমিশ্রিত পানীয় পান করলে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো ইফতার হয় ঘরে বানানো তরমুজ বা লেবুর শরবত পান করলে।

সুত্রঃ প্রথম আলো

(এন এইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host