1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সাঁথিয়ায় বিসিডিএস সমিতির নির্বাচন অনুষ্ঠিত - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সাঁথিয়ায় বিসিডিএস সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৫ সময় দর্শন

এই প্রথমবারের মতো ৩৬বছর পর উৎসবমুখর পরিবেশে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস(বিসিডিএস)সমিতি পাবনার সাঁথিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শনিবার(১ফেব্রুয়ারি)সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সহকারী অধ্যাপক আব্দুল হাই সভাপতি মেহেদুল ইসলাম মল্লিক সাাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে,নির্বাচনে সভাপতি পদে আব্দুল হাই ও রুহুল বারী,সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক ও আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে হাতেম আলী হাদী,মাসুদ রানা ও মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহন চলে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। সমিতির ৬৮জন ভোটারের  মধ্যে ৬৫জন ভোটার ব্যালটের মাধ্যমে সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে আব্দুল হাই(ছাতা প্রতীক)৪৪ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল বারী(চাকা প্রতীক)২১ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক(আনারস প্রতীক)৪০ভোট ও আকরাম হোসেন(হাঁস প্রতীক)২৫ভোট পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম(বই প্রতীক)২৮ভোট,মাসুদ রানা(মেরাগ প্রতীক)২০ভোট এবং হাতেম আলী হাদী(মই প্রতীক)১৬ভাট পেয়েছেন।নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আক্তারুজ্জামান মঞ্জিল মাষ্টার।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনসুর আলম ও মেহেদি হাসান।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host