1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ব্রিটিশ নারীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ব্রিটিশ নারীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৫৯৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ব্রিটেনে এক নারীকে (১৯) ধর্ষণের অপরাধে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মুহিব উদ্দিন (৩১)।

বুধবার (১৩ জানুয়ারি) তাকে এ সাজা দেয়া হয়।

জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যে যান মুহিব। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পোর্টসমাউথ এলাকার একটি কাবাবের দোকানে কাজ করতেন।

গত বছরের ২৯ আগস্ট সাউথসির ক্লারেন্ডন রোড এলাকায় মুহিব ১৯ বছরের এক তরুণীর ওপর আক্রমণ চালান এবং তাকে ধর্ষণ করেন।

ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুহিব পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মুহিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করেন।

ব্রিটিশ পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর এমা ক্রুট বলেন, ‘মুহিবের সাজায় নির্যাতিত নারী ন্যায়বিচার পেয়েছেন, এটা আমাদের জন্য স্বস্তির।’

আদালতের আদেশ অনুযায়ী, মুহিব আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত হবেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host