1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পাবনায় গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

পাবনায় গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৪ সময় দর্শন

পাবনায় ৫ শতাধিক গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির পৃষ্ঠপোষকতায় ও দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আলহাজ্ব আহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে।

আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড কো–অর্ডিনেশন অফিসার শেখ রাশেদ মোহাম্মদ মাইল আজ জাআবী।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এর আগে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এর নির্মাণকাজ পরিদর্শন করেন অতিথিরা।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host