1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পলাশের ঘোড়াশালে ধানের শীষের প্রচারনায় মানুষের ঢল - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পলাশের ঘোড়াশালে ধানের শীষের প্রচারনায় মানুষের ঢল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ পলাশ (নরসিংদী) প্রতিনিধি :

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।

মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে একটি বিশাল শোডাউন ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে বের হয়ে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণাকালে পৌর শহরের বিভিন্ন সড়কে সাধারণ ভোটারদের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে প্রচারকার্যে অংশ নেন।

এ সময় পুরো ঘোড়াশাল পৌর এলাকা ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।।।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host