1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল: ইসি - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল: ইসি

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ সময় দর্শন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর -৩ আসনে সাধারণ নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ দুটি আসনে নির্বাচনের লক্ষে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, শেরপুর-৩ আসনে পূণঃতফসিল এবং বগুড়া -৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পান, সেটিও বিবেচনা করা হচ্ছে। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host