1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

লন্ডনে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ৩৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪০৯ সময় দর্শন

লন্ডনে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া লোকজনের মধ্যে বেশিরভাগই করোনা মহামারির কারণে জারি করা আইন লঙ্ঘন করেছেন। অনেকেই অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হয়েছেন।

শনিবার দুপুরে হাইড পার্কে বিক্ষোভ শুরু হয়। সে সময় হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন। তারা দীর্ঘদিন ধরে চলা কঠোর বিধি-নিষেধের বিরোধিতা করছেন।

শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে সেখানে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ বলছে, ‘লোকজনকে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে যারা বিভিন্ন বিধি-নিষেধ প্রয়োগের বিষয়ে কাজ করছেন তাদের ওপরই সহিংস হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনা মেনে নেয়ার মতো নয়।’

চলতি বছরের জানুয়ারি থেকেই ইংল্যান্ডে লকডাউন জারি রয়েছে। সে সময় দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে এবং সংক্রমণে মৃত্যুর ঘটনাও বেড়েছিল। ফলে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়।

সম্প্রতি ইউরোপে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ফ্রান্স, পোল্যান্ড এবং ইউক্রেনে লাখ লাখ মানুষের ওপর নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।

শনিবার থেকে পোল্যান্ড, প্যারিসসহ ফ্রান্সের কিছু অংশ এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানকার বেশিরভাগ দোকান-পাট বন্ধ রাখা হয়েছে। এছাড়া লোকজনকে বাড়ি থেকেই কাজ করার আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সে সাম্প্রতিক সময়ে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী প্যারিস এবং উত্তরাঞ্চলের কিছু অংশে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কড়াকড়ির আওতায় প্যারিসে সব ধরনের অনাবশ্যক ব্যবসা বন্ধ রাখা হয়েছে। তবে স্কুল এখনও খোলাই আছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ৫ম।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৯১ হাজার ২৭১। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৬ হাজার ১২২ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৬ লাখ ৫০ হাজার ২২৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host