1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড, নিহত-৫ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড, নিহত-৫

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৫৩৩ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়েন্ত্রণে এনেছে দেশটির দমকল বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। এই তথ্য জানানো হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।

হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আগুনে লাগার ঘটনার তিন ঘণ্টা পর পুনের জেলা কালেক্টর রাজেশ দেশমুখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর ঘটনায় এক টুইট বার্তায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় বিল্ডিংয়ে পাঁচজন মানুষ আটকা পড়ে। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনে আঘাত হানার সম্ভাবনা নেই।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host