1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৬৬ সময় দর্শন

ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সঙ্গে অপর এক বিমানের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে। দুটি বিমানে সব মিলিয়ে পাঁচজন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় এই পাঁচজনই মারা গেছেন। মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন। এটি একটি পর্যটক বিমান।

নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর মৃত্যু হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝ পথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসর্টের কাছাকাছি ভেঙে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host