1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব উদ্বোধন করলেন ইউএনও

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ সময় দর্শন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এর প্রতিপাদ্য বিষয় ছিল-‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বেশ কিছু তরুণ-তরুণীর উপস্থিতিতে তারুণ্যের এই উৎসব উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামিউল ইসলাম তাজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাথাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host